× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

সালথায় ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় মামলা

admin
হালনাগাদ: শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় পৈতৃক সম্পত্তির উপর তালগাছ কাটা নিয়ে বড় ভাই কবির মাতুব্বারের হাতে ছোট ভাই ওলিয়ার মাতুব্বর (৫০) খুনের ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে নিহতের স্ত্রী সাহিদা বেগম বাদী হয়ে ৩জনের বিরুদ্ধে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, গতবুধবার সকাল আনুমানিক ৯টার দিকে বিভাগদি গ্রামের মৃত এলেম মাতুব্বরের দুই ছেলে কবির মাতুব্বার ও তার ছোট ভাই ওলিয়ার মাতুব্বারের মধ্যে একটি তাল গাছ কাটা নিয়ে মারামারি হয়। এসময় বড় ভাই কবির মাতুব্বর ও তার ছেলে মুজাহিদ মাতুব্বার ওলিয়ার মাতুব্বরের মাথায় আঘাত করলে মারাত্মক আহত হয়। আহতবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেন। ঢাকা নেওয়ার পথে বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে সে পথে মধ্যে মারা যান। এঘটনায় নিহতের স্ত্রী সাহিদা বেগম বাদী হয়ে কবির মাতুব্বার ও তার ছেলে মুজাহিদ মাতুব্বারসহ ৩জনের বিরুদ্ধে সালথায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, বাড়ির উপর একটি তাল গাছ কাটা নিয়ে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীরা সবাই পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত আছে।


এ ক্যটাগরির আরো খবর..