× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের মৃত্যু

admin
হালনাগাদ: শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮

মারিয়া আফরিন পায়েল, ডুমুরিয়া,(খুলনা)।।

খুলনার ডুমুরিয়ায়  সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আপন দুই ভায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার  ঝিলেরডাঙ্গা নামক স্থানে মর্মান্তিক  এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওহেদুজ্জামান (৩০) ও রাহাতুজ্জামান (২৫)। নিহতদের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন  জানান, নিহতরা খুলনা থেকে মোটরসাইকেল যোগে  সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলের আগে একটি অ্যাম্বুলেন্সও একই দিকে যাচ্ছিলো।

এ সময় বিপরীত দিক থেকে আসা রোডে কাজ করা একটি ট্রাকের সঙ্গে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ঝিলেরডাঙ্গায় অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্স ছিটকে মোটরসাইকেলের ওপর পড়ে। ঘটনা স্থলেই মোটরসাইকেল আরোহী দুইভাইয়ের মৃত্যু হয়। অ্যাম্বুলেন্স ও ট্রাকে যারা ছিলেন তারা সামান্য আহত হয়েছেন।

নিহতরা খুলনা থেকে তাদের তালায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন বলে ওসি হাবিল  হোসেন জানান।


এ ক্যটাগরির আরো খবর..