× Banner
সর্বশেষ
সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হচ্ছে খাল পূন:খনন শেষে পৌনে এক কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলেন ইউএনও সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল ও হালাল মাংস রপ্তানির নতুন সম্ভাবনা বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না – এমপি খোকন তালুকদার আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী

পুরোনো কারাগারকে জাদুঘর বানাতে ৬০৭ কোটি টাকার প্রকল্প

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮

পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারকে জাদুঘর করার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ৬০৭ কোটি টাকা ব্যয়ে ‘ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

এর ফলে বঙ্গবন্ধু জাদুঘর, চার নেতার স্মৃতি জাদুঘর, ঢাকার মধ্যযুগের ঐতিহ্য সংরক্ষণ করা, কারা অধিদপ্তরে জমির পরিকল্পিত ব্যবহার এবং পুরান ঢাকার ঐতিহ্যকে সংরক্ষণ হবে।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

একনেক সভা শেষে প্রকল্প নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিকল্পনামন্ত্রী জানান, পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ৬০৭ কোটি ৩৬ লাখ টাকা, যার পুরোটাই সরকারি অর্থায়নে হবে। প্রকল্পটি কারা অধিদপ্তর এবং ই এন সিজ ব্রাঞ্চ, ওয়ার্কস ডাইরেক্টরেট, ঢাকা সেনানিবাস বাস্তবায়ন  করবে। প্রকল্পটি জুলাই ২০১৮ হতে ডিসেম্বর ২০২০ পর্যন্ত মেয়াদকালে বাস্তবায়িত হবে।

প্রকল্পটি সম্পর্কে জানানো হয়, বাংলাদেশে কারাগার প্রতিষ্ঠার ইতিহাস ২৩০ বছরের। কেন্দ্রীয় কারাগারটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা এবং ব্রিটিশবিরোধী আন্দোলনকারী দেশপ্রেমিক অসংখ্য বাঙালির ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থান। ব্রিটিশবিরোধী আন্দোলন হতে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত আন্দোলনকারী অসংখ্য দেশপ্রমিক এই কারাগারে কারাবরণ করেছেন।

কেন্দ্রীয় কারাগারটি ১৮০৬ সালে ২১.৯০ একর জমির উপর নির্মিত হয়। পুরান কারাগারটি জরাজীর্ণ এবং বসবাসের অযোগ্য হওয়ায় ২০১৬ সালে ঢাকার কেরাণীগঞ্জ কারাগারটি স্থানান্তর করা হয়। বর্তমানে পুরান কারাগার এলাকাটি অব্যবহৃত অবস্থায় রয়েছে।

পুরান ঢাকার এই কেন্দ্রীয় কারাগারটির সুদীর্ঘ ইতিহাস তুলে ধরা এবং কারাগার সংলগ্ন প্রায় ২১.৯০ একর সরকারি জমির পরিকল্পতি ব্যবহারের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রকল্পটি হাতে নেয়া হয়।

প্রকল্পটির আওতায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও চার নেতা স্মৃতি জাদুঘর সংরক্ষণ; ৬তলার মাল্টিপারপাস কমপ্লেক্স নির্মাণ, চক কমপ্লেক্স নির্মাণ, স্কুল নির্মাণ, অভ্যন্তরীণ রাস্তা ও ফুটপাত সংস্কার করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..