× Banner
সর্বশেষ
স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সবটুকু ব্যবহার করছে সরকার -রেলমন্ত্রী চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে – সড়কমন্ত্রী

পুরাতন কেন্দ্রীয় কারাগারের ভিতের অস্থায়ী আদালত বেআইনী : সুপ্রিম কোর্ট বার সভাপতি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারা অভ্যন্তরে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে সাজা দেয়ার জন্যই বেআইনীভাবে অস্থায়ী আদালত গঠন করা হয়েছে। এই আদালতে বিচার কার্যক্রম চলার আইনগতভাবে কোনও সুযোগ নেই। বললেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীন।

বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, সাধারণ জনগণ যাতে বিচারের নামে সরকারের বেআইনী কার্যক্রম দেখতে বা বুঝতে সক্ষম না হয় সে জন্য বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের পরিবর্তে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে বেগম জিয়ার মামলা শুনানীর জন্য অস্থায়ী আদালত স্থাপন করা হয়েছে।

 ‘আমরা এক প্রজ্ঞাপনে দেখলাম আদালত স্থানান্তরের কারণ হিসেবে বলা হয়েছে যে, আলিয়া মাদরাসা মাঠে এই মামলার বিচার কার্যক্রম চলাকালীন সময়ে এলাকাটি জনাকীর্ণ থাকে বিধায় নিরাপত্তাজনিত কারণে আদালত কারাগারের ভেতরে স্থানান্তর করা হয়েছে।’

সংবিধানের আর্টিক্যাল ৩৫(৩) এবং ফৌজদারী কার্যবিধি ৩৫২ ধারা উল্লেখ করে জয়নুল আবেদীন বলেন, সেখানে আদালত বলতে একটি উন্মুক্ত আদালতের কথা বলা হয়েছে; যেখানে যে কোনও মানুষের সাধারণভাবে প্রবেশাধিকার থাকে। কিন্তু ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারের যে ৭নং কক্ষটিকে আদালত হিসেবে ঘোষণা করা হয়েছে তা সংবিধানের আর্টিক্যাল ৩৫(৩) এবং ফৌজদারী কার্যবিধির ৩৫২ ধারা অনুযায়ী কোনও উন্মুক্ত আদালত নয় বা হতে পারে না।

তিনি বলেন, সেখানে পাবলিক তো দূরের কথা বেগম খালেদা জিয়া ও অন্যান্য আসামিদের আইনজীবী, আসামিদের আত্মীয়-স্বজন কিংবা খালেদা জিয়ার দলীয় নেতা-নেত্রীদের প্রবেশ এবং আদালতের কার্যক্রম দেখা বা শোনার কোনও সুযোগ নাই।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আরও বলেন, আমরা যেটুকু শুনতে পেয়েছি যে, আদালত কক্ষটি ২৪ ফুট বাই ২৬ ফুট আয়তনের। নাটক-সিনেমায় যে রকম দেখানো হয়; সেই আকৃতির একটি আদালত কক্ষ বসানো হয়েছে যেটি একটি গুহার মতো স্যাঁতস্যাঁতে এবং সেখানে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসও নেয়ার ব্যবস্থা নেই।

জয়নুল বলেন,  কারা অভ্যন্তরে গঠিত আদালতটি মোটেই উন্মুক্ত আদালত না হওয়ায় এবং সেখানে পাবলিক ট্রায়াল হওয়ার কোনও সুযোগ না থাকায় এইরূপ বেআইনী আদালতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার বিচার কার্যক্রম চলার আইনগত কোনও সুযোগ নেই।

সুপ্রিম কোর্ট অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদ সম্মেলনের পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে দুটি কর্মসূচি ঘোষণা করা হয়। এতে আগামি ৯ সেপ্টেম্বর সারাদেশের আইনজীবী সমিতিতে মানববন্ধন ও আগামি ১২ সেপ্টেম্বর প্রতীকী অনশন পালনের আহবান জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..