× Banner
সর্বশেষ
উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন বিদ্যালয়ের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রায় পরমেশ্বর শ্রীকৃষ্ণকে স্মরণ

admin
হালনাগাদ: সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামে পরমেশ্বর শ্রীকষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শ্রী শ্রী নিত্যানন্দ পীঠ থেকে বের হয়ে স্থানীয় বাজার প্রদক্ষিণ করে মালোপাড়ায় গিয়ে শেষ হয়।  ২রা সেপ্টেম্বর, ২০১৮ইং বিকাল ৫ টা ১৫ মিনিটে এই শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রার পূর্বে বৃষ্টি হলেও গ্রামবাসীর উৎসাহের কমতি ছিল না। প্রায় ২০০ জন ভক্তের শোভাযাত্রায় ১৯টি ডাংকা ছিল। “শুভ শুভ শুভ দিন, শ্রীকৃষ্ণের জন্মদিন” শ্লোগানে মুখরিত ছিল শোভাযাত্রাটি। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ৪নং নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবলু কুমার সাহা, সনাতন বিদ্যার্থী সংসদ, যশোর জেলা শাখার সাবেক সভাপতি প্রসেনজিৎ ঠাকুর, ৪নং নারিকেলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক সুরনজিৎ অধিকারী পলক, শ্রী শ্রী নিত্যানন্দ পীঠের সভাপতি মিলন সাহা, মিছরি সাহা, নাইচ সাহা, আশীষ পোদ্দার, পলাশ সাহা, কৃষ্ণজিৎ অধিকারী, প্রবীর কুমার দাস, মনিশঙ্কর কুন্ডু, কৃষ্ণপদ সাহা, পায়েল ঠাকুর, রতন বিশ্বাস, সৌরভ সাহা, মিন্তু সাহা, শুভ সাহা, সূজন কুন্ডু, অমিত আচায্য, গৌতম বিশ্বাস প্রমুখ ।

সনাতন বিদ্যার্থী সংসদ, যশোর জেলা শাখার সাবেক সভাপতি প্রসেনজিৎ ঠাকুর বলেন, “বৃষ্টি উপেক্ষা করে এত ভক্ত আসবে ভাবতে পারিনি। এটা পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির বহিঃপ্রকাশ। এরই ধারাবাহিকতায় যদি স্থানীয় হিন্দুরা দলাদলি ভুলে দুঃসময়ে একে অপরের পাশে দাঁড়ায়, তবেই পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্তের পরিচয় পাওয়া যাবে।হিন্দু যুবকদের হীনমন্যতা থেকে বেরিয়ে এসে সংঘবদ্ধ হয়ে জাতির স্বার্থে কাজ করতে হবে। স্থানীয় শ্মশান, ধর্মীয় অনুষ্ঠান এবং মন্দিরগুলো সংস্কারে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”


এ ক্যটাগরির আরো খবর..