× Banner
সর্বশেষ
বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী

মহাসমারোহে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালিত

admin
হালনাগাদ: রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

আজ ০২ সেপ্টেম্বর রবিবার সারাদেশে মহাসমারোহে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। ঢাকায় এ উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে দু’দিন ব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির প্রথম দিন সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রীশ্রী গীতাযজ্ঞের মাধ্যমে শুভ সূচনা হয়।

শ্রীশ্রী গীতাযজ্ঞ পরিচালনা করেন চট্টগ্রামের সীতাকুন্ডের শংকর মঠ ও মিশনের সন্ন্যাসীরা। বিকাল ৩টায় শতাধিক ঢাক-ঢোল, সুসজ্জিত হাতিটানা রথ, জাতীয় পতাকা ও সংগঠনের পতাকাবাহী ঘোড়া, মনোরম দৃশ্যপট নিয়ে বর্ণিল সাজে সজ্জিত তিনশতাধিক গাড়ীবহরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মঠ-মন্দিরের লক্ষাধিক ভক্তের মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল পলাশী থেকে যাত্রা করে জগন্নাথ হল→কেন্দ্রীয় শহীদ মিনার→ দোয়েল চত্বর→হাইকোর্ট→বঙ্গবাজার→ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন রোড→গোলাপ শাহ্ মাজার →গুলিস্থান মোড়→নবাবপুর রোড→রায় সাহেব বাজার হয়ে বাহাদুরশাহ্ পার্ক গিয়ে শেষ হয়।

ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন ম-লের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি। মিছিল উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাঈদ খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জনাব হাজী মো: সেলিম এমপি, ঢাকা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার জনাব মো: আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার),পিপিএম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী।

নেতৃবৃন্দ ভক্তদের উদ্দেশ্যে বলেন, ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের পালন জন্য ধরাধামে আবির্ভূত হয়েছেন। বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সম-মর্যাদা ও সম-অধিকার নিয়ে বাস করবে এবং যথাযথ মর্যাদায় নিজ নিজ ধর্ম পালন করবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে জঙ্গীবাদদের স্থান হতে পারে না। অসাম্প্রদায়িক বাংলাদেশে জঙ্গীবাদ রুখতে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

কেন্দ্রীয় নেতৃবন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, সাংবাদিক স্বপন কুমার সাহা, শ্রী কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু, সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, মনীন্দ্র কুমার নাথ, জয়ন্ত কুমার দেব, অ্যাড. কিশোর রঞ্জন ম-ল, বাবুল দেবানথ, ড. চন্দ্রনাথ পোদ্দার, রমেন মন্ডল, ড. তাপস চন্দ্র পাল, শুভাশীষ বিশ্বাস সাধনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

রাতে শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হয়। ২ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসবের অংশ হিসেবে দ্বিতীয় দিনে বিকেল ৩ টায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..