× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ইভিএম নিয়ে জনমনে অনেক সন্দেহ আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন

admin
হালনাগাদ: শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা পাবে না। বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে অনেক সন্দেহ রয়েছে। তাই ইভিএম ভোটিং ব্যবস্থার বাস্তবায়নে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। বললেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার দুপুরে দলের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমরা একটি অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন চাই। সেক্ষেত্রে ভোটিং ব্যবস্থা ভোটারদের উপর চাপিয়ে দেয়া উচিত হবে না। সবার মতামত গ্রহণ করতে হবে।

এরশাদ আরও বলেন, ৫ তারিখে দলের যৌথসভায় আলোচনার পর ইভিএম বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বিএনপি নির্বাচনে আসবে কিনা সেটা তাদের বিষয়। তবে, জাতীয় পার্টি এখন আগের থেকে শক্তিশালী, মনে করেন এরশাদ। এককভাবে নির্বাচন করতে প্রস্তুত জাতীয় পার্টি।

তিনি বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে সম্ভাবনাময় দল। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে পারবে। আর এ কারণেই প্রতিদিন অনেকেই জাতীয় পার্টিতে যোগ দিতে চাচ্ছেন। রাজনৈতিক ক্যারিয়ার ও জনসমর্থন বিবেচনা করে দলে নিচ্ছি।

এরশাদ বলেন, একটি দল নির্বাচনে নাও আসতে পারে। তারা নির্বাচনে এলে এক ধরনের পরিকল্পনা আর না এলে ভিন্ন পরিকল্পনা আছে আমাদের। আমাদের ৩শ’ আসনেই নির্বাচনের প্রস্তুতি আছে। প্রার্থী তালিকা প্রস্তুত আছে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. হাফিজ উদ্দিন, মসিউর রহমান রাঙা এমপি, সুনীল শুভ রায়, ফয়সল চিশতী, মেজর (অব.) মো. খালেদ আখতার, সফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..