× Banner
সর্বশেষ
মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর

জনগণের ভাগ্যোন্নয়নে দুই দেশ একসাথে কাজ করবে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮

নেপালে চতুর্থ বিমসটেস সম্মেলনের সাইড লাইনে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার চতুর্থ বিমসটেক উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাঠমান্ডুর হোটেল সোয়ালটি ক্রাউনি প্লাজায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের পররাষ্ট্র বিষয়ক বিভিন্ন নীতি নিয়ে আলোচনা হয়। দেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য দুই দেশ একসাথে কাজ করে যাবে। দুই দেশের মাঝে যে বন্ধুসুলভ সম্পর্ক তৈরি হয়েছে তা আরও মজবুত করতে হবে। বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব কথা বলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশের উন্নয়নে ভারতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেখ হাসিনা বলেন, আমরা আমাদের এই বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। নরেদ্র মোদি বলেন, পারস্পরিক সুবিধার জন্য আমরা একে অপরের সহযোগিতা চাই।

বৈঠকে দুই প্রধানমন্ত্রী দুই দেশের জনগণের ভাগ্য উন্নয়নে একযোগে কাজ করার বিষয়ে একমত হন। বিমসটেকের ভবিষ্যৎ নিয়ে দুই প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

একসঙ্গে কাজ করলে বিমসটেক সদস্য দেশগুলোর সবাই অর্থনৈতিক ভাবে লাভবান হবে বলে মন্তব্য করেন দুই প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..