× Banner
সর্বশেষ
হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর শিক্ষামন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়া ও চীনের প্রতিনিধিদলের পৃথক সৌজন্য সাক্ষাৎ

লক্ষ্মীপুরে ১০টি গ্রামে আগাম ঈদুল আযহা উদযাপিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :

সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরে ১০টি গ্রামে আজ মঙ্গলবার (২১ আগষ্ট) ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১০টি গ্রামের প্রায় সহস্রাধীক মুসল্লী আজ ঈদুল আযহা উদযাপন করছেন।

সকাল ৭টায় খান্কায়ে মাদানিয়া কাসেমিয়া রামগঞ্জ উপজেলা শাখার ঈদগাহ ময়দানে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. মনিরুল ইসলাম মজুমদার। এসব গ্রামের প্রায় সহস্রাধীক মুসল্লী পৃথক পৃথক ভাবে স্ব স্ব ঈদ গাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন। নামাজ পরবর্তী তাঁরা বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন। এরপর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোরবানির পশু জবাই করেন।

মাওলানা ইসহাক (রাঃ) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সাথে সঙ্গতি রেখে ঈদ সহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। এসব গ্রামের মুসল্লীরা গত ৩৮ বছর যাবত সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।


এ ক্যটাগরির আরো খবর..