× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আসন্ন জন্মাষ্টমীকে ঘিরে ডিএমপি’র গৃহীত নিরাপত্তা ব্যবস্থা

admin
হালনাগাদ: রবিবার, ১৯ আগস্ট, ২০১৮

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন তথা জন্মাষ্টমীকে ঘিরে ডিএমপি কর্তৃক নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আগামী ২ সেপ্টেম্বর, ২০১৮ রবিবার উৎসবমূখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন করবে হিন্দু সম্প্রদায়।

জন্মাষ্টমীর শোভাযাত্রার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে আজ ১৯ আগস্ট’১৮ ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে এক সমন্বয় সভার আয়োজন করা হয়। ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মনিরুল ইসলাম বিপিএম-বার, পিপিএম-বার এর সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

আগামী ২ সেপ্টেম্বর বিকাল ৩ টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে বিকাল ৫ টায় শেষ হবে।

ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে- শোভাযাত্রা চলাকালীন রাস্তা সংলগ্ন রুফটপ ডিউটি জোরদার করা, শোভাযাত্রায় অংশগ্রহনকারী ট্রাকে সুইপিং করা, কোন অবাঞ্চিত ব্যক্তিকে শোভাযাত্রায় প্রবেশ করতে না দেয়া, আয়োজক কমিটি কর্তৃক পরিচয়পত্র সম্বলিত স্বেচ্ছাসেবক মোতায়েন করা।  শোভাযাত্রাকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরিতে সাদা পোষাকে ও ইউনিফর্মে মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ।

এছাড়াও কোন ধরণের ব্যাগ, ল্যাগেজ, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, ছুরি, কাঁচি ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে শোভাযাত্রা অংশগ্রহণ করা যাবে না।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও ডিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..