× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

ঝিনাইদহে সবুজ গ্রাম গড়ার লক্ষে বৃক্ষরোপন কর্মসূচি

admin
হালনাগাদ: রবিবার, ১৯ আগস্ট, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  আসুন সবাই মিলে গাছ লাগাই, সবুজ শ্যামল গ্রাম বাঁচায় এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার বড়মান্দারবাড়িয়া গ্রামে সবুজ গ্রাম গড়ার লক্ষে ব্যাতিক্রম বৃক্ষরোপন কর্মসূচির উদ্যোগ নিয়েছে একতা উন্নয়ণ সংগঠন নামের একটি প্রতিষ্ঠান।

এ সংগঠনটি একটি প্রতিবন্ধী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ও অলাভজনক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান। বর্তমানে এ সংগঠনের সাথে ঝিনাইদহ জেলার ৩শত প্রতিবন্ধী শিক্ষার্থী যুক্ত রয়েছেন। তারা কাজ করে সমাজের বিভিন্ন উন্নয়ণ মূলক ও অধিকার আদায়ের লক্ষে।

তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় ৩য় বারের মত এবার গতকাল শনিবার বড়মান্দারবাড়িয়া গ্রামে একতা উন্নয়ণ সংগঠনের সভাপতি শাহিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস।

কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক সুমন পারভেজ। সে সময় গ্রামটিতে ২ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..