× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

ঝিনাইদহে মাদক ব্যবসায়ীর ৬মাসের কারাদন্ড

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥১৬আগস্ট’২০১৮:   ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় গৌতম দাস(২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত গৌতম দাস শহরের চাকলাপাড়ার সুইপারকলোনী এলাকার বিনোদ দাসের ছেলে।

ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের চাকলাপাড়ায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত এর নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ১’শ গ্রাম গাঁজাসহ গৌতমকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..