× Banner
সর্বশেষ
বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলতে কিছু বঙ্গালী মুসলমানের ধর্ম চলে যায়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮

আ.ন.ম আফজাল হোসেন (নওগাঁ জেলা প্রতিনিধি):  পাকিস্তান আমলে ২৪ বছর ধরে মোহম্মদ আলী জিন্নাকে জাতির পিতা বলতে আমাদের কোন অসুবিধা হয়নি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলতে কিছু বঙ্গালী মুসলমানের ধর্ম চলে যায়! বললেন হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার এম,পি।

আজ ১৬ আগস্ট ২০১৮ সকাল ১০ টায় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, ধামইরহাট এর আয়োজনে উপজেলা অডটরিয়ামে ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্মে’র উপর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার এম.পি এ কথা গুলো বলেন।

তিনি আরো বলেন, কোন দিনই বাঙ্গালী মুসলমামরা রাস্ট্র পরিচালনার সুযোগ পান নাই, সে সুযোগ আমাদের বঙ্গবন্ধু করে দিয়ে ছিলেন, বাঙ্গালী মুসলমানদের একটি স্বাধীন সার্বভৌম রাস্ট্র গড়ে দিয়েছেন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনর নওগাঁ জেলা কর্মকর্তা সুলতান মাহমুদ, ধামইরহাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ সফিউজ্জামান ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধামইরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম, সিনিয়র প্রভাষক আ.ন.ম. আফজাল হোসেনসহ ধামইরহাট উপজেলার বিভিন্ন মসজিদের ঈমাম ধর্মীয় নেতাগণ।


এ ক্যটাগরির আরো খবর..