× Banner
সর্বশেষ
চাঁদাবাজি-সন্ত্রাস নিয়ে অভিযোগ করা যাবে পরিবেশমন্ত্রীর দেয়া নম্বরে মেয়াদ উত্তীর্ণ তিন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই রক্তাক্ত পাকিস্তান আজ ৭ ফাল্গুন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকলের ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার -ধর্ম মন্ত্রী ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার  করতে হবে – বস্ত্র ও পাট মন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ-নৌপরিবহন মন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন

মেহেরপুরে গণপ্রকৌশল দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুরঃ  গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা করেছে বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মেহেরপুর জেলা শাখা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সড়ক ও জনপদ অধিদপ্তর প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখান আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গণি, সড়ক ও জনপদ অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আব্দুর রহমান চৌধুরী সহ মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজির শিক্ষার্থীরা র‌্যালি ও আলোচনাসভায় অংশ গ্রহন করেন। এসময় বক্তারা বলেন, দক্ষ জনশক্তিই পারে একটি দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে।


এ ক্যটাগরির আরো খবর..