× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

বেনাপোল বন্দরে বানিজ্য সম্প্রসারণে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর): বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে  আমদানি,রফতানি বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের ব্যবসায়ী,কাস্টমস, বন্দর ও প্রশাসনিক কর্মকর্তাদের  সাথে গুরুত্বপূর্ন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৪আগষ্ট) দুপুর১২ টা  থেকে  ২ টা পর্যন্ত  বেনাপোল সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বন্দরের বিভিন্ন সমস্যা সরেজমিনে ঘুরে দেখেন প্রতিনিধিরা।

বেনাপোল সিঅ্যান্ডএফ এ্যসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজনের সভাপতিত্বে দুই দেশের বন্দরে চলমান বিভিন্ন সমস্যা ও  সমাধান নিয়ে বাংলাদেশের পক্ষে আলোচনা রাখেন, বেনাপোল বন্দরের পরিচালক(ট্রাফিক) আমিনুল ইসলাম, কাস্টমস হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমা, সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা, আমদানি রফতানি সমিতির  সহ সভাপতি আমিনুল হক, বাংলাদেশ স্থলবন্দর ইমপ্লোয়েজ ইউনিয়নের সভাপতি মাসুদ বিল্লা,সহসভাপতি মনির হোসন মজুমদার, পোর্টথানা ওসি  মাসুদ করিম, সিআ্যান্ডএফ

 স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ও  বন্দর ৮৯১ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক  আব্দুল গনি।

ভারতের পক্ষে ছিলেন,কলকাতা সিআ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সেক্রেটারী রাজ গোষ্যামী

,পেট্রাপোল ফরওয়েডিং এ্যাসোসিয়েশনের সভাপতি খোকন পাল, বঁনগা মটর এ্যাসোসিয়েশনের সভাপতি বিনয় সিংহ প্রমুখ।

দির্ঘ ২ ঘন্টার বৈঠকে কিভাবে  দুই বন্দরের জটিলতা ও অনিয়ম কাটিয়ে সুষ্ঠভাবে বানিজ্য পরিচালনা করা যায় তা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়।

উল্লেখ গত বছরের ০২ আগস্ট থেকে বেনাপোল বন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরে ২৪ ঘন্টা বানিজ্য শুরু হয়ে। কিন্তু বন্দরের জনবল সংকট ও অবকাঠামোগত সমস্যায় সপ্তাহে সাত দিনের পরিবর্তে এখন ছয় দিন বাণিজ্যিক কার্যক্রম চলছে। বন্দরে জাইগা সংকটে

 খালাসের অপেক্ষায় দিনের পর দিন ভারতীয় ট্রাক আমদানি পন্য নিয়ে বন্দরে দাড়িয়ে থাকায় মারাত্বক ভাবে লোকশানের কবলে পড়ছে ব্যবসায়ীরা।  বন্দরে  অগ্নিকান্ড আতঙ্ক ও আমদানি পণ্যের  নিরাপত্তা সংঙ্কায়ও ভুগছেন। এসব ক্ষতি কাটিয়ে  কিভাবে দ্রুত বানিজ্য সম্প্রসারন হয় তা নিয়ে দুই দেশের বণিজ্যের সাথে সংশিষ্ট ব্যবসায়ী তিনিধিদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..