× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিকাশের কর্মশালা

admin
হালনাগাদ: সোমবার, ১৩ আগস্ট, ২০১৮

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি দেশের শীর্ষ স্থানীয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড চট্টগ্রাম অঞ্চলের ডিস্ট্রিবিউটরদের জন্য কক্সবাজারে একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে।

বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনেভস্টিগেশন ডির্পাটমেন্ট(সিআইডি) এর ডেপুটি ইন্সেপেকটর জেনারেল শাহ আলম কর্মশালার অংশগ্রহণকারীদের সামনে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

তিনি বিকাশ ডিস্টিবিউটরদের এই আইনের অন্তর্ভূক্ত নিয়মনীতি যথাযথভাবে প্রতিপালনের ব্যাপারেও গুরুত্বারোপ করেন।

বিকাশ লিমিটেডের চিফ এক্সর্টানাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ কর্মশালায় উপস্থিত থেকে উমুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীদের মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সম্প্রতি কক্সবাজারের হোটেল কক্সটুডেতে অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..