× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

মুকসুদপুরে বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে নির্মান শ্রমিকের মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ১১ আগস্ট, ২০১৮

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বাড়ির বিল্ডিং নির্মান কাজ করতে গিয়ে মাথায় বাঁশ পড়ে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে ননীক্ষীর ইউনিয়নের লওখন্ডা গ্রামের রনি শেখের বাড়িতে ।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানাযায়, মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের পশ্চিম লওখন্ডা গ্রামের রনি শেখের বাড়িতে শুক্রবার বিকালের দিকে বিল্ডিংয়ের ছাদের কাজ চলাকালে সেন্টারিংয়ের একটি বাঁশ নির্মান শ্রমিক ইউনুস মিনা (৬০) এর মাথায় পড়ে।

এসময় ইউনুস মিনা গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুরের রাজৈর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকালে সে মারা যায়।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত নির্মান শ্রমিক ইউনুস মিনা পার্শ্ববতী কাশালিয়া ইউনিয়নের গুনহার গ্রামের মৃতঃ আব্দুল মজিদ মিনার ছেলে।


এ ক্যটাগরির আরো খবর..