× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

ধর্ষনে অন্তসত্ত্বা নারী শ্রমিক আগৈলঝাড়ায় স্ত্রীর স্বীকৃতি পাওয়ার জন্য আদালতে মামলা দায়ের

admin
হালনাগাদ: শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় ধর্ষনে অন্তসত্ত্বা নারী শ্রমিক স্ত্রীর স্বীকৃতি পাওয়ার জন্য মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার ধর্ষিতা বাদী হয়ে এক শ্রমিককে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন।

ট্রাইবুনালের বিচারক মো.আবু আজাদ শামীম মামলাটি বাগধা ইউপি চেয়ারম্যানকে তদন্ত করে প্রতি্েদন ও অন্তসত্ত্বা নারীকে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। অভিযুক্ত শরীফ বখতিয়ার একই উপজেলার চাঁদত্রিশিরা গ্রামের সাহেব বখতিয়ারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা থেকে কাজের সন্ধানে গত ৪বছর পূর্বে স্বামী সন্তান নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় আসেন ওই নারী শ্রমিক।

উপজেলার বাগধা গ্রামের কালাম হাওলাদারের আটোরাইচ মিলে কাজ শুরু শুরু করেন। কাজের সুবাদে শরীফের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের পর থেকেই বিভিন্ন সময় শরীফ ওই নারী শ্রমিককে বিয়ের প্রলোভন দিয়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় তার স্বামীকে হত্যার হুমকি দেয় শরীফ। পরে তার স্বামী রাজশাহী গিয়ে ফিরে না আসায় চলতি বছরের ১০ এপ্রিল রাতে ওই নারী শ্রমিককে ধর্ষন করে শরীফ বখতিয়ার। ধর্ষন শেষে সাদা কাগজে স্বাক্ষর নেয়াসহ তাকে বিয়ের আশ্বাস দেয়া হয়। পরে তার স্বামীর সাথে তার তালাক হয়েছে প্রচার করে শরীফ তাকে বিয়ে কথা জানিয়ে শারীরিকে সম্পর্ক শুরু করেন। এতে ওই নারী শ্রমিক ৩ মাসের অন্তসত্ত্বা হয়ে পরেন।

১ আগষ্ট রাতে পুনরায় শরীফ শারীরিক সম্পর্ক করতে চাইলে তিন মাসের অন্তসত্ত্বার কথা জানিয়ে স্ত্রীর মর্যাদার দাবী জানান ওই নারী শ্রমিক। এ সময় তাকে পুনরায় ধর্ষন করে এলাকা থেকে চলে যাওয়ার হুমকি দেয় শরীফ। এ ঘটনায় বৃহস্পতিবার বরিশাল আদালতে মামলা দায়ের করলে আদালতের বিচারক ওই আদেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..