এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে মাঝিপাড়া এলাকায় প্রথম শ্রেণীর শিক্ষার্থী ঐ শিশুটিকে অটোভ্যান চালক আব্দুল আজিদ (৪৫) এ ঘটনাটি ঘটায়য়। বর্তমানে ওই শিশু পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিশুর বাবা-মা জানান, প্রথম শ্রেণীর শিক্ষার্থী ওই শিশু বাড়ির পাশে খেলছিল। একই এলাকার অটোভ্যান চালক আব্দুল আজিদ তার বাসায় কেউ না থাকার সুযোগে শিশুটিকে ডেকে নিয়ে ২০ টাকা দিয়ে প্রোলভোন দেখিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার করলে আজিদ ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরে ওই শিশু অস্বাভাবিক অবস্থায় বাড়ি ফিরে যায় এবং বাবা-মা ধর্ষণের কথা জানায়। পরে তার বাবা-মা শিশুটিকে তাৎক্ষণিক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ আমীর হোসেন, ডাঃ মনসুর আলম চিকিৎসা দিয়ে রক্তপাত বন্ধ করলেও শিশুটি বর্তমানে অচেতন অবস্থায় আছে বলে জানান। চিকিৎসক জানান, শিশুটিকে ধর্ষিত হয়েছে কি না তা ডাক্তারি পরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না, তবে শিশুটির নিম্নাঙ্গে আঘাত পেয়েছে এ কারণে রক্তক্ষরণ হচ্ছে।
খবর পেয়ে পঞ্চগড় থানার পুলিশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়েছি শিশুটিকে দেখতে যায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মামলা প্রক্রিয়া চলছে। আসামি আব্দুল আজিদ পলাতক, তাকে ধরার চেষ্টা চলছে।