× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

চরফ্যাশনে তৈলবাহী লরির ভারে ভেঙ্গে পড়লো ব্রিজ, জনর্দূভোগ চরমে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮

ভোলা প্রতিনিধি॥  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ভূতার খেয়া এলাকায় তৈলবাহী লরির ভারে একটি আয়রন ব্রিজ ভেঙ্গে পড়েছে। এতে দূর্ভোগে পড়েছে তিনটি ইউনিয়নের সাধারন জনগন।

বৃহস্পতিবার(৯আগষ্ট) ভোর রাতে এ দূর্ঘটনা ঘটে। তৈলবাহী লরিটি ব্রিজ পার হওয়ার সময় ভেঙ্গে গেলে যানবাহন ও পথচারী চলাচল বন্ধ হয়ে যায়।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ(ওসি) হানিফ সিকদার বলেন, দুর্ঘটনা কবলিত তৈলবাহী লরিটি সরিয়ে নেওয়ায় চেষ্টা চলছে। চরফ্যাশন টু জলিল বেপারী বাজারের সড়কের ব্রিজ ভেঙ্গে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দূর্ভোগে পড়তে হয়েছে। এসময় ব্রীজের দুপাশে কিছু যানবাহন আটকা পড়ে যায় এবং জনসাধারনের চলাচলে অসুবিধা হয়।

এ রির্পোট লেখা পযর্ন্ত তৈলবাহী লরিটি এখনো উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। লরিটিতে তৈল ভর্তি থাকায় উদ্ধারে সময় লাগছে বলে উদ্ধাকারীরা জানান।


এ ক্যটাগরির আরো খবর..