× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

রাজশাহী সিটি নির্বাচনে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন

admin
হালনাগাদ: শনিবার, ২৮ জুলাই, ২০১৮

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সকাল থেকেই বিজিবি সদস্যরা মহানগরীর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।

আতিয়ার রহমান বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে ১৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ১৫ প্লাটুন নিরাপত্তার দায়িত্ব পালন করবেন এবং চার প্লাটুন রিজার্ভ রাখা হবে। আগামী ৩১ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত তারা মাঠে থাকবেন।

এদিকে আরএমপি মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম জানান, আজ শনিবার মধ্যরাত ১২টার পর থেকে ৩১ তারিখ ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে এবং ভারি ও হালকা যানবাহন যেমন বাস, ট্রাক, সিনএনজি, ট্যাক্সিক্যাব, অটোরিকশা, লেগুনা, নসিমন, করিমন, মাইক্রোবাস আগামীকাল রোববার ১২টার পর থেকে ৩০ তারিখ রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় চলাচল বন্ধ থাকবে।

রাসিক নির্বাচনে এবার ১৩৮টি কেন্দ্রের মধ্যে ১১৪টিকেই  গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

৩০ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা এক লাখ ৫৬ হাজার ৮৫। আর নারীর সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৮৫।


এ ক্যটাগরির আরো খবর..