× Banner
সর্বশেষ
দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর যুব ও ছাত্রদল নেতার হামলায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহত তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ – প্রধানমন্ত্রী বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

সব ধর্মের মানুষ অবাধে নিজ ধর্ম পালন করবে -মাহবুব-উল-আলম হানিফ এমপি

admin
হালনাগাদ: রবিবার, ২২ জুলাই, ২০১৮

ডাঃ মনোরঞ্জন মজুমদারঃ  এ দেশ সব ধর্মের মানুষের দেশ। সব ধর্মের মানুষ অবাধে তাদের নিজ নিজ ধর্ম পালন করবে এটাই মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই জঙ্গীবাদ ও অপশক্তি ধ্বংস করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে হবে। বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি।

আজ ২২ জুলাই ২০১৮, রবিবার শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টোরথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক স্বপন সাহা, ডি. এন. চ্যাটার্জী সৈলেন্দ্র নাথ মজমিদার, পংকজ নাথ এমপি, অ্যাড. শ্যামল কুমার রায়। এছাড়া, এই উল্টো রথযাত্রায় হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন, ইস্কন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শ্রী চারু চন্দ্র দাস ব্রহ্মচারী।

ঢাকা মহানগরে স্বামীবাগ আশ্রম (ইস্কন ঢাকা) সহ একাধিক মন্দিরে রথযাত্রার আয়োজন করা হয়। স্বামীবাগ আশ্রমের ইস্কন কর্তৃক আয়োজিত ঢাকা মহানগরের বৃহত্তম রথযাত্রা বিকাল ৩.০০টায় শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে পলাশী মোড়→ শহীদ মিনার→ দোয়েল- চত্ত্বর→ হাইকোর্ট→ প্রেসক্লাব→ পল্টন মোড়→ দৈনিক বাংলা মোড়→ শাপলা চত্ত্বর→ ইত্তেফাক মোড়→ জয়কালী মন্দির হয়ে বিকেল স্বামীবাগ ইস্কনে পথ পরিক্রমা সমাপ্ত হয়।


এ ক্যটাগরির আরো খবর..