× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেলের আরোহী নিহত

admin
হালনাগাদ: শনিবার, ২১ জুলাই, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ২১জুলাই’২০১৮: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে সড়ক দুর্ঘটনায় শাহিন হোসেন (৪২) নামের এক বাইসাইকেলের আরোহী নিহত হয়েছেন।  শনিবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন হোসেন ঝিনাইদহ শহরের পবহাটি এলাকার গোলাম তহুর শাহ’র ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, সকালে শৈলকুপার যুগনী গ্রাম থেকে বাইসাইকেলে করে ঝিনাইদহ শহরে আসছিলেন শ্রমিক শাহিন হোসেন। পথে হাটগোপালপুর কলেজের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।


এ ক্যটাগরির আরো খবর..