× Banner
সর্বশেষ
খাল পূন:খনন শেষে পৌনে এক কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলেন ইউএনও সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল ও হালাল মাংস রপ্তানির নতুন সম্ভাবনা বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না – এমপি খোকন তালুকদার আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি

ইন্দো-বাংলা ফার্মার আইপিওতে আবেদন শুরু ২২ জুলাই

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮

ব্যবসায়িক কার্যক্রমে আসার মাত্র তিন বছরের মধ্যেই প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও প্রক্রিয়ায় শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমতি পেয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস কোম্পানি। কোম্পানিটির আইপিওতে আবেদন শুরু হবে আগামী ২২ জুলাই। শেষ হবে ২৬ জুলাই পর্যন্ত।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বছরের অক্টোবরে পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলনের জন্য কোম্পানিটিকে অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কিন্তু কোম্পানিটির চারজন পরিচালক ঋণ খেলাপি হওয়ায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে বরিশালের অর্থ ঋণ আদালতে মামলা করা হয়। এতে কোম্পানির আইপিও আবেদনে ৬ মাসের জন্য স্থগিতাদেশ দেয়।

সম্প্রতি ব্যাংকটির সঙ্গে কোম্পানির ঋণ সংক্রান্ত সমস্যা সমাধানের পর এই সম্মতিপত্র পেয়েছে কোম্পানিটি।

বিএসইসি সূত্রে জানা গেছে, আইপিওর টাকায় ইন্দো-বাংলা ফার্মা কোম্পানির অবকাঠামো নির্মাণ, মেশিনারিজ ক্রয় এবং আইপিওতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০১৬ সালের ৩০ জুন হিসাব বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ দশমিক ৬২ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ দশমিক ৬৩ টাকা।

আর কোম্পানি পুঁজিবাজারে আনার পেছনে কাজের দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল, ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সিএপিএম অ্যাডভাইজারিি লিমিটেড।

 


এ ক্যটাগরির আরো খবর..