× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

খাদ্য অধিদফতরে ২৪টি পদে ১১৬৬ জনকে নিয়োগ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮

খাদ্য অধিদফতর কর্মচারী নিয়োগ বিধিমালা অনুযায়ী খাদ্য অধিদফতরসহ এর অধীনস্থ বিভিন্ন সংস্থাপন সমূহে জনবল নিয়োগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি  ২৪টি পদে ১১৬৬ জনকে নিয়োগ দেবে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি খাদ্য অধিদফতরের ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানটিতে উপ-খাদ্য পরিদর্শক পদে ২৫০ জন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে আট জন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১৫ জন, উচ্চমান সহকারী পদে ৩১ জন, অডিটর পদে  ১৬ জন, হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার পদে ছয় জন, ল্যাব টেকনিশিয়ান পদে দুইজন, ফোরম্যান হিসেবে এক জন, মেকানিক্যাল ফোরম্যান পদে দুইজন, সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে ২৭৪ জন, অপারেটর পদে ২০ জন, ইলেক্ট্রিশিয়ান পদে নয় জন, ভেহিক্যাল ইলেক্ট্রিশিয়ান হিসেবে একজন, সহকারী ফোরম্যান পদে  তিন জন, মিলরাইট পদে তিনজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৪০২ জন, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে ছয় জন, ল্যাবরেটরি সহকারী পদে আট জন, সহকারী অপারেটর পদে ১১ জন, স্টেভেডর সরদার পদে ছয় জন, ভেহিক্যাল মেকানিক পদে চার জন, সহকারী মিলরাইট পদে পাঁচ জন, সাইলো অপারেটিভ পদে ৫৬ জন ও স্প্রেম্যান পদে ২৭ জনকে নিয়োগ দেয়া হবে।

চাকরি প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। তবে কোটাধারীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।  আগ্রহীরা dgfood.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরু: ১৭ জুলাই ২০১৮ আবেদনের শেষ সময়: ১৪ আগস্ট ২০১৮ চাকরির বিজ্ঞপ্তি দেখার জন্য এখানে ক্লিক করুন।


এ ক্যটাগরির আরো খবর..