× Banner
সর্বশেষ
২ মাসের মধ্যে দেওয়া হবে প্রবাসী কার্ড – প্রবাসী কল্যাণ মন্ত্রী যশোরে বিজিবির অভিযানে বিষাক্ত জেলি পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি মাছ গলদা, বাগদা ও হরিনা আটক ১৭ বছরের মিথ্যা প্রোপাগান্ডা ভেঙে সত্য ইতিহাস তুলে ধরতে হবে- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত – শিল্পমন্ত্রী ফ্যামিলি কার্ড নিয়ে বসে থাকলে হবে না, আয়বর্ধক কাজ করতে হবে – শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী লন্ডনে রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে- এমপি খোকন বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার-এর জন্য ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি এস এম জিলানী

ঢাকায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

admin
হালনাগাদ: বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: ঢাকার হাজারীবাগ নবীপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাদ (২৬) নামের এক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

আজাদ ওই এলাকায় তাজ বিস্কুট কারখানার শ্রমিক ছিল। পুলিশ মৃতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

মৃতের সহকর্মী ফজল বলেন, রাত দুইটার সময় আজাদ নবীপুর ফকিন্নী মসজিদ সংলগ্ন তাজ বিস্কুট কারখানার সামনে দাড়িয়ে ছিল। ওই সময়ে বিদ্যুৎস্পৃষ্টে তিনি গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..