× Banner
সর্বশেষ
রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ উন্নয়নকাজে অনিয়ম করলে ঠিকাদারকে কালোতালিকাভুক্ত করা হবে – গৃহায়ণ প্রতিমন্ত্রী সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৫১২ দেশে হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮

পা ভেঙে হাসপাতালে ভর্তি সমাজকল্যাণমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮

স্টাফ রিপোর্টারঃ  সকাল বেলায় হাঁটার সময় পা পিছলে পড়ে পায়ের হাড় ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনের সামনে এ দূর্ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

মাইদুল ইসলাম প্রধান বলেন, মন্ত্রী মহোদয় ভোরে একা হাঁটতে বেরিয়ে ছিলেন। বৃষ্টি হওয়ায় রাস্তা ছিল পিচ্ছিল। মিন্টু রোডে বাড়ির সামনে মন্ত্রী পিছলে পড়ে যান। এতে তার বাম পায়ের হিপ জয়েন্টের হাড় ভেঙে গেছে। সঙ্গে সঙ্গেই সকাল ৮টার দিকে মন্ত্রীকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। স্কয়ার হাসপাতালের চিকিৎসক যত দ্রুত সম্ভব অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে বলেও জানান মাইদুল ইসলাম।

হাসপাতালে রাশেদ খান মেননের সঙ্গে তার পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..