× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

পাইকগাছা উপজেলা পরিষদের কোটি টাকা মূল্যের সম্পত্তি উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥  অবশেষে পাইকগাছা উপজেলা পরিষদের বেদখলকৃত কোটি টাকা মূল্যের সম্পত্তি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পাবলিক লাইব্রেরীর পাশের পরিষদের ২৫ শতক জায়গা উদ্ধার করে তা কাঁটা তার দিয়ে ঘেরা দেওয়া হয়।

উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়াল।

উল্লেখ্য, পরিষদের প্রায় কোটি টাকা মূল্যের এ সম্পত্তির দীর্ঘদিন বেদখল ছিল। উদ্ধারকৃত সম্পত্তি বেশিরভাগ জলাশয় এবং উক্ত সম্পত্তি এলাকার কতিপয় লোক ভোগদখল করে আসছিল বলে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..