× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশনে অসুস্থদের স্যালাইন দেয়া হয়েছে

admin
হালনাগাদ: শুক্রবার, ২৯ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  জাতীয় প্রেস ক্লাবের সামনে পঞ্চমদিনের মতো স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের আমরণ অনশন কর্মসূচি চলছে। তবে শুক্রবার পর্যন্ত অনেক শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় জানান, এখন পর্যন্ত ৯০ জনের বেশি নন-এমপিও অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে ৬৯ জনকে স্যালাইন দেয়া হয়েছে। এছাড়া গত কয়েকদিনে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়েছেন ১১ জন।তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বিনয় ভূষণ রায় বলেন, সংস‌দে বা‌জেট পাশ হয়ে‌ছে। য‌দি আমা‌দের দা‌বি মে‌নে না নেয়া হয় তাহ‌লে আরও কঠোর কর্মসূচি দেয়া হ‌বে। যত কষ্টই আসুক না কেন আমা‌দের দা‌বি না মানা পর্যন্ত আমরা অনশন চা‌লি‌য়ে যাবো।

আন্দোলনরত শিক্ষকরা বলেন,  গত ১৫ থেকে ২০ বছর যাবৎ সারাদেশে পাঁচ হাজারের বেশি স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ২০ লাখের বেশি শিক্ষার্থীকে বিনা বেতনে পাঠদান দিয়ে আসছেন। অনেকের চাকরির মেয়াদ আছে ৫ থেকে ১০ বছর। বেতন-ভাতা না পাওয়ায় শিক্ষক-কর্মচারীরা অত্যন্ত কষ্টকর ও মানবেতর জীবনযাপন করছেন।

তারা বলেন, গত ১২ জুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ) এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ জারি করা হয়েছে। এই নীতিমালা শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান অনুমতি ও স্বীকৃতির সময় আরোপিত শর্তের সঙ্গে সাংঘর্ষিক।

চলতি ২০১৮-১৯ বাজেটে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বরাদ্দের কোনো সুস্পষ্ট ঘোষণা নেই। যার ফলে নন-এমপিও শিক্ষক কর্মচারীর অত্যন্ত হতাশ ও আশাহত হয়ে পড়েছেন। এ অবস্থায় মহামান্য রাষ্ট্রপতির হস্তক্ষেপে সারাদেশের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তি হলে সকলেই সন্তুষ্ট চিত্তে বাড়ি ফিরে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..