× Banner
সর্বশেষ
চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আগৈলঝাড়ায় জগন্নাথ দেবের স্নান যাত্রা ও মন্দির উদ্বোধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা:   বরিশালের আগৈলঝাড়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা ও রাধা গোবিন্দ মন্দির উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদরে সচী প্রান নাথ দাস এর প্রতিষ্ঠিত আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইস্কন) মন্দিরে বৃহস্পতিবার সকাল থেকে যজ্ঞ, কীতৃন, আলোচনা সভার মধ্য দিয়ে স্নান যাত্রা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ নারী পুরুষ স্নান যাত্রায় অংশ গ্রহণ করে। অপর দিকে বুধবার উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম কান্দিরপাড় গ্রামের নির্মল বালার বাড়ীর আঙ্গীনায় সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ ও দূর্গামন্দির শুভ উদ্বোধন করা হয়।

ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, শাস্ত্রপাঠ, আলোচনা সভা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজ সেবক অনিল চন্দ্র হালদারের সভাপত্বিতে মন্দির উদ্বোধন আলোচনা সভায় অংশ গ্রহণ করেন ডাসার শেখ হাসিনা সরকারী উইমেন্স কলেজের শিক্ষক দীনেশ চন্দ্র জয়ধর, সাবেক চেয়ারম্যান দিনেশ বালা, সাংবাদিক প্রবীর বিশ্বাস (ননী), কিরন চন্দ্র বেপারী, রনজিৎ বৈদ্দ্য, কুমুদ বালা প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..