× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

সিলেটে ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, আটক ১৩

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জুন, ২০১৮

ষ্টাফ রিপোর্টার ।

জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতারা শনিবার বিক্ষোভ মিছিল করতে কাজিরবাজার এলাকায় জড়ো হয়। এসময় ছাত্রদলের বেশকিছু কর্মীও উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়ার সময় কোতোয়ালী থানা পুলিশ সেখানে গিয়ে মাইক কেড়ে নেয়। এ নিয়ে পুলিশের সাথে বাগতিন্ডায় জড়ান ছাত্রদল নেতাকর্মীরা। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। ছাত্রদল নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে।

পুলিশ সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক চৌধুরী মোহাম্মদ সুহেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আফসর খান, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন মানিক, রাহিয়ান চৌধুরী রাহি, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা তপু আহমদ খানসহ ১৩ জনকে আটক করে।

এ ব্যাপারে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন বলেন, আমাদের নেত্রীর মুক্তির দাবিতে আমরা মিছিলের ডাক দিয়েছিলাম। বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা মিছিল করতে জড়ো হয়েছিলেন। কাজিরবাজার এলাকায় নেতাকর্মীদের সবচেয়ে বড় জমায়েত ছিল। সেখানে পুলিশ আমাদের বাধা দেয়। একপর্যায়ে তারা আমাদের লক্ষ্য করে শতাধিক গুলি ও টিয়ারশেল ছুড়ে। আমাদের নেতাকর্মীদেরও আটক করে তারা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল ওয়াহাব বলেন, পুলিশ ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। ছাত্রদলের ১২-১৩ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..