× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

দ্রুত শত কোটির মাইলফলক স্পর্শ করলো ‘রেস থ্রি’

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮

বিনোদন ডেস্ক | দিনিউজ ডটকম

দ্রুত শত কোটির মাইলফলক স্পর্শ করলো সালমান খানের ‘রেস থ্রি’। ছবিটি মুক্তির প্রথম দিনেই ভালো ব্যবসা করেছে। আর ৪দিনে ছাড়িয়েছে শত কোটির মাইলফলক। এরইমধ্যে ছবিটি ১০৬ দশমিক ৪৭ কোটি রুপি আয় করেছে। মঙ্গলবার সকালে বলিউডের বাজার বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, মাত্র তিনদিনেই সেঞ্চুরি হাঁকিয়েছে ‘রেস থ্রি’।

hitachi ইন্ডিয়া বিজ থেকে তথ্য নিয়ে তিনি লিখেছেন, ‘রেস থ্রি’প্রথম দিনে আয় করেছে ২৯ দশমিক ১৭ কোটি রুপি, দ্বিতীয় দিন ৩৮ দশমিক ১৪ কোটি রুপি আর তৃতীয় দিন ৩৯ দশমিক ১৬ কোটি রুপি। গত শুক্রবার ঈদের আগের দিন ছবিটি মুক্তি পায়। রেমো ডিসুজা পরিচালিত ছবিটিতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।

এছাড়াও অনিল কাপুর, ববি দেওল, ডেইজি শাহ’র মতো অভিনয়শিল্পীরা আছেন ছবিটিতে। এর আগে তিনটি ঈদে মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ (২০১৫), ‘সুলতান’(২০১৬) আর ‘টিউবলাইট’(২০১৭)। ঈদে সালমান খানের চারটি ছবির মধ্যে দ্রুত শত কোটির মাইলফলক স্পর্শ করলো ‘রেস থ্রি’।


এ ক্যটাগরির আরো খবর..