× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

‘মুজাহিদের মাথা ফাটিয়েছিলাম’- শামীম ওসমান

admin
হালনাগাদ: সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: মোহাম্মাদ মুজাহিদের মাথায় চেয়ার দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

দশম সংসদের অষ্টম অধিবেশনে রোববার অনির্ধারিত আলোচনায় সংসদে এ তথ্য জানান তিনি। শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে আলবদর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও  বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে শামীম ওসমান বলেন, ‘এই মুজাহিদ কে ছিলেন, আপনার নলেজে রাখার জন্য বলছি। ১৯৮৫ সালে আমি যখন তোলারাম কলেজের ভিপি, নারায়ণগঞ্জে একটি স্কুল হলো। স্কুলটির নাম হলো আদর্শ স্কুল। সেই স্কুলের হেডমাস্টার ছিল আলী আহসান মুজাহিদ। আমার কাছে খবর আসল- তারা শহীদ মিনার করেছে। স্কুলে একটি শহীদ মিনার করেছে। কিন্তু শহীদ মিনারটি এমন জায়গায় ছোট করে করেছে, আবার তার উপর বাথরুম করেছে। যাতে ছাত্ররা যখন ওয়াশরুমে যাবে, সেই প্রশ্রাব যাতে শহীদ মিনারে পড়ে।

‘শুধু তাই নয়, গোলাম আযমের বই পড়াচ্ছিল- কিশোর মনে ভাবনা জাগে। ওই বইয়ের উপর ২০০ নম্বরের পরীক্ষা নিত তারা। ওই বইয়ের ৪৮ নম্বর পৃষ্ঠায় লেখা ছিল- আল্লাহর পথে চলতে গেলে, আল্লাহ এবং রসুলকে পাইতে হলে, বাংলাদেশে এমন কিছু দল আছে, সেই দলগুলো করতে হয়। বড়দের জামায়াতে ইসলাম, যুবদের জন্য যুবশিবির, ছাত্রদের জন্য ছাত্রশিবির।’

শামীম ওসমান বলেন, ‘আমি তখন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা হিসেবে ওই স্কুলে গেলাম। একটি মোটরসাইকেলে করে আমার ছোট ভাই ছাত্রলীগের প্রেসিডেন্টকে নিয়ে গেলাম। যাওয়ার পরই আমি কিছু বুঝতে পারি নাই। এরপর বুঝতে পারলাম, দেখি সবগুলি অপরিচিত লোক। এরপর হঠাৎ করে দেখলাম, আমাকে ওই হেডমাস্টারের (মুজাহিদ) রুমে ঘিরে ফেলা হলো।

‘মুজাহিদ হেডমাস্টার। আমি তাকে জিজ্ঞেস করলাম- এই বইটা পড়াচ্ছেন কেন? তিনি আমাকে উত্তর দিয়েছিলেন- আপনাকে কৈফিয়ত দেব কেন? আমি বলেছিলাম-  কৈফিয়ত দিতে হবে। এক কথায়, দুই কথায় দেখলাম, ২৫-৩০ জন লোক আমাকে ঘিরে ফেলল। আমার কলেজটা পাশেই ছিল। একটা পর্যায়ে নিজের আত্মরক্ষার্থে ওর (মুজাজিদ) চেয়ার দিয়েই ওর মাথায় একটি বাড়ি মারলাম। দেখি উনি পড়ে গেলেন।’

‘এই মুজাহিদের মাথায় সেলাই দেওয়া আছে’- এমন দাবি করে তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে কলেজে খবর গেছে। হাজার হাজার ছেলে চলে এসেছে। খুব মজার ব্যাপার, সাথে সাথে পরদিন একটি মুসলিম দেশের রাষ্ট্রদূত স্কুলে চলে এল এবং তৎকালীন এসডিও আমাদের পক্ষে অবস্থান নিলেন বলে ৪ ঘণ্টার নোটিশে তাকে ওএসডি করে পাঠিয়ে দেওয়া হলো- এই হলো মুজাহিদের ব্যাকগ্রাউন্ড।’

যুদ্ধাপরাধীদের রায় কার্যকরে নারায়ণগঞ্জের এই সংসদ সদস্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই ক্রেডিট একমাত্র জননেত্রী শেখ হাসিনার। আজকে বাংলাদেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখিয়েছেন এবং স্বপ্ন পূরণ করেছেন। আমি তাকে স্যালুট জানাই। মৃত ব্যক্তিতে নিয়ে আলোচনার কিছু নাই। ওরা পচা জিনিস।’

শামীম ওসমান বলেন, ‘বিএনপির মুখ বন্ধ ছিল। কিন্তু ওরা সাকা চৌধুরীকে নিয়ে মুখ খুলেছে। আজকের পর থেকে বিএনপির পক্ষে বলা সম্ভব না- ওরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বাংলাদেশের মানুষও এটা বিশ্বাস করবে না।’

 


এ ক্যটাগরির আরো খবর..