× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

যুদ্ধাপরাধ মামলার সাক্ষী সুমনের মরদেহ উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮

স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক চৌধুরী মাঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে সাক্ষী শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে রাজধানীর খিলগাঁও বাঁগিচা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় ছিল।

সুরতহালের জন্য তার মরদেহ ডিআরপি (রেলওয়ে পুলিশ) থানা, কমলাপুরে রাখা হয়েছে। তিনি বেসরকারি ব্যাংক দ্য ফারমার্স ব্যাংকে চাকরি করতেন।

ডিআরপি, কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আহমেদ বলেন, ‘সুমন জাহিদ পথচারী ছিলেন। সকাল ১০টার দিকে তিনি ট্রেনে কাটা পড়েছেন। আশপাশের মানুষও সেটাই আমাদের বলেছেন। দুপুর ১টার দিকে আমরা তার মরদেহ উদ্ধার করেছি।


এ ক্যটাগরির আরো খবর..