× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

প্রথমবারের মতো নারীরাই আনলেন প্রথম শিরোপা

admin
হালনাগাদ: রবিবার, ১০ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ অন্তিম লড়াইয়ে ভারতকে হারিয়ে নারীরাই বাংলাদেশকে দিলেন প্রথমবারের মতো বড় কোনো শিরোপা জয়ের স্বাদ। উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৩ উইকেটে। যে কাজটি কয়েক যুগ ধরে বাংলাদেশের তারকা পুরুষ ক্রিকেটাররা পারেননি, সেই কাজটিই আজ করে ফেলেছেন দেশের প্রমীলা ক্রিকেটাররা। জিতে নিয়েছেন বড় কোনো শিরোপা।

ভারতকে ১১২ রানে আটকে দেওয়ার পর কোনো উইকেট না হারিয়েই বাংলাদেশ সংগ্রহ করে ফেলেছিল ৩৩ রান। তবে ভালো সূচনার পর দ্রুতই দুটি উইকেট হারিয়ে কিছুটা চাপের মুখে পড়েছেন সালমারা।

১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ছয় ওভার দারুণ খেলেছিলেন দুই ওপেনার শামিমা সুলতানা ও আয়েশা রহমান। উদ্বোধনী জুটিতে জমা করেছিলেন ৩৫ রান। কিন্তু সপ্তম ওভারের শেষ দুই বলে দুজনেই ফিরে গেছেন সাজঘরে।

কয়েক ওভার পর ফারজানা হকও ফিরে যান ১১ রান করে। কিছুটা চাপের মুখে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন নিগার সুলতানা। ২৭ রানের লড়াকু ইনিংস খেলে দলকে এগিয়ে অনেকখানি দিয়েছিলেন জয়ের পথে।

শেষ ওভারে রুমানা আহমেদ ফিরেছিলেন রানআউটের ফাঁদে পড়ে। শেষ বলে দুই রান নিয়ে দলকে জয়ের বন্দরে ভিড়িয়েছেন জাহানারা আলম। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারতের পক্ষে প্রায় একাই লড়েছেন অধিনায়ক হারমানপ্রিত কাউর। তাঁর ৪২ বলে ৫৬ রানের লড়াকু ইনিংসে ভর করে ভারতের স্কোরবোর্ডে জমা হয়েছিল ১১২ রান।


এ ক্যটাগরির আরো খবর..