× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ’র সঙ্গে মাধুরীর সাক্ষাত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ অমিত শাহ সম্প্রতি দেখা করলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গে। সেখানে ছিলেন মাধুরীর স্বামী শ্রীরাম নেনে। বৈঠকে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। তবে তাদের মাঝে কী কথা হয়েছে, সেটা জানা যায়নি।

শোবিজ তারকাদের অনেকেই সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত। কেউ কেউ পরবর্তীতে মন্ত্রীও হয়েছেন। এবার কী সেই তালিকায় যোগ দিতে যাচ্ছেন মাধুরী দীক্ষিত? সম্প্রতি বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ’র সঙ্গে মাধুরীর সাক্ষাতের পর এই ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। ‘সমর্থনের জন্য সম্পর্ক’- এমন স্লোগান নিয়ে প্রচারণায় নেমেছেন অমিত শাহ। আসছে সাধারণ নির্বাচনের আগে সবার সঙ্গে সম্পর্ক ভালো করতে চান এই নেতা।

বিজেপি বিরোধীদের সঙ্গেও বৈঠকে বসছেন তিনি। এমনকী যে শিব সেনা ক্রমাগত বিজেপি বিরোধিতা করে চলেছে, আলাদা করে ভোটেও লড়েছে, সেই শিব সেনার সঙ্গেও বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন অমিত।

অমিত শাহ’র সঙ্গে মাধুরীর বৈঠকের পর আলোচনা তৈরি হয়েছে, মাধুরী বিজেপিতে যোগ দিচ্ছেন। আগামী সাধারণ নির্বাচনে গেরুয়া অঞ্চলে বিজেপি’র হয়ে প্রচারে দেখা যাবে মাধুরীকে। এমন আলোচনা এখন মাধুরী ভক্তদের মনে।তবে সাম্প্রতিক অতীতে রাজনীতিতে যোগদান নিয়ে কোনও ইঙ্গিত দেননি মাধুরী। দেশের রাজনীতি নিয়ে তার যে দারুণ আগ্রহ, এমনটাও জানা যায়নি। তবে অমিত শাহ’র সঙ্গে বৈঠক, মাধুরীর রাজনীতিতে পা রাখার ইঙ্গিত কিনা সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে।

অমিত শাহ’র সঙ্গে বৈঠক, মাধুরীর রাজনীতিতে পা রাখার ইঙ্গিত কিনা সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে। তবে সাম্প্রতিক অতীতে রাজনীতিতে যোগদান নিয়ে কোনও ইঙ্গিত দেননি মাধুরী। দেশের রাজনীতি নিয়ে তার যে দারুণ আগ্রহ, এমনটাও জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..