× Banner
সর্বশেষ
মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল ও হালাল মাংস রপ্তানির নতুন সম্ভাবনা দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি জাপানি বিনিয়োগকারীদের ৩০০ কোটির আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান ববি হাজ্জাজের ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

রেকর্ড ভাঙলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় সংসদে টানা ৯ বার বাজেট দেয়ার রেকর্ড নিজেই ভাঙলেন তিনি। আজ বৃহস্পতিবার পৌনে ১টার দিকে জাতীয় সংসদে অর্থমন্ত্রী এই বাজেট পেশ শুরু করেছেন। এর মধ্য দিয়ে টানা দশম বাজেট উপস্থাপনের নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। জাতীয় সংসদে আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এর আগে টানা ৬ বার বাজেট পেশের রেকর্ড গড়েছিলেন আওয়ামী লীগের সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। ১৯৯৬-৯৭ অর্থবছর থেকে ২০০১-০২ অর্থবছর পর্যন্ত টানা ৬টি বাজেট পেশ করেছিলেন তিনি। অর্থমন্ত্রী এবারের ১০৩ পৃষ্ঠার বাজেট বক্তৃতার শিরোনাম ঠিক করেছেন ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ।’

এবারের বাজেট নিয়ে ব্যক্তিগত জীবনে তার দেয়া বাজেটের সংখ্যা দাঁড়াবে ১২টি। সংখ্যার দিক থেকে এখন পর্যন্ত প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান তিন দফায় ১২টি বাজেট দিয়ে সর্বোচ্চ বাজেটদাতা হিসেবে শীর্ষে রয়েছেন। এবারের বাজেট উপস্থাপনের পর সাইফুর রহমানের রেকর্ড স্পর্শ করেন এমএ মুহিত। এর আগে তিনি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে ১৯৮২-১৯৮৩ ও ১৯৮৩-১৯৮৪ অর্থবছরের বাজেট পেশ করেন।

মুহিতের হাতে গত ১০ বছরে বাংলাদেশের বাজেটের আকার বেড়েছে চারগুণের বেশি। ২০০৯-১০ অর্থবছরে বাজেটের আকার যেখানে বাজেটের আকার ছিল ১ লাখ ১৩ হাজার ৮১৫ কোটি টাকা। চলতি ২০১৭-২০১৮ অর্থবছরে তা দাঁড়াচ্ছে ৪ লাখ ২৬৬ কোটি টাকায়। আর ২০১৮-১৯ অর্থবছরের নতুন বাজেটে তা ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার মতো হতে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..