× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

বাজি ধরে নীল নদ সাঁতরে পার হয়েছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

admin
হালনাগাদ: রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক : বাজি ধরে নীল নদ সাঁতরে পার হয়েছেন সুদানে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত। দূতাবাসের ফেসবুক পেজে লাইক বাড়ানোর জন্য তিনি এই কাজ করেন। রোববার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রদূত সুসান ব্লাঙ্কহাট জানান, সুদানের নেদারল্যান্ডস দূতাবাসের ফেসবুকের পেজের লাইক সংখ্যা যদি ১০ হাজার অতিক্রম করে তাহলে তিনি নীল নদ সাঁতরে পার হবেন বলে বাজি ধরেছিলেন। বাজির শর্ত পূরণ হওয়ায় তিনি খার্তুমে নীল নদ সাঁতরে পাড়ি দেওয়ার উদ্যোগ নেন। এ সময় যাতে নিরাপদ সাঁতারের বিষয়ে প্রচারণা চালানো যায়- এ জন্য তিনি দুটি দাতব্য সংস্থার সাহায্য নেন।

শনিবার ৬৩ বছরের সুসান খার্তুমে যখন নীল নদ সাঁতরে পার হচ্ছিলেন, তখন তার সঙ্গী ছিলেন ছয় ডাচ ও সাত সুদানি নারী। তাদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন সুদানের লাইফগার্ডের সদস্যরা। তীরে পৌঁছার পর সুসানের সমর্থকরা ব্যাপক করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

পরে সুসান সাংবাদিকদের বলেন, ‘এটা ছিল অনেক চমৎকার, অনেক আনন্দের। আমি সবাইকে নীল নদে সাঁতার কাটার পরামর্শ দেব।’


এ ক্যটাগরির আরো খবর..