× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

পঞ্চগড়ে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ২৮ মে, ২০১৮

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ  পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে করতোয়া নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রবিবার মাগরিবের সময় স্থানীয় লোকজন নদী থেকে তাদের লাশ উদ্ধার করে।

মৃত দুই ভাই হলো রিপন (৭) ও রিফাত (৪)। তারা বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের মাড়েয়া কলোনীপাড়া এলাকার আব্দুল হাকিমের পুত্র।

মাড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু আনছার মোঃ রেজাউল করিম শামিম জানান, রিপন ও রিফাত সকালে বাড়ির পাশ্ববর্তী মাড়েয়া কাউয়াখাল গুচ্ছগ্রাম এলাকায় নানা অলিয়ার রহমানের বাড়িতে বেড়াতে যায়। তাদের বাসায় রেখে নানা অলিয়ার বাইরে গেলে দুই ভাই নানার বাড়ির পাশে প্রবাহিত করতোয়া নদীতে গোসল করতে নামে। বিকালে বাসায় এসে দুই নাতিকে দেখতে না পেয়ে তাদের খুঁজতে বের হন অলিয়ার। এক পর্যায়ে নদীর পাড়ে একটি প্যান্ট দেখতে পেয়ে সেখানে তল্লাশি চালিয়ে পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাদের লাশ উত্তোলন করে।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নুরুল ইসলাম নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই ভাইয়ের মা-বাবা এক সাথে দু’টি সন্তান হারিয়ে পাগল প্রায়।


এ ক্যটাগরির আরো খবর..