× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

সিইসি ঠুঁটো জগন্নাথ নির্লজ্জ বেহায়া ছাগলের বাচ্চা

admin
হালনাগাদ: শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির কেন্দ্রীয় সভাপতি আসম আবদুর রব বলেছেন, ‘সো কল্ড ঠুঁটো জগন্নাথ প্রধান নির্বাচন কমিশনার, যশোরে চার পার্সেন্ট লোকও ভোট দিতে যায় নাই জানুয়ারি মাসে, কয় চল্লিশ পার্সেন্ট গেছে। ছি! একটা নির্লজ্জ বেহায়া লোক। ছাগলের বাচ্চা!’

তিনি শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে জেলা জেএসডির কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, জোর করে এককভাবে নির্বাচন করে শেষরক্ষা হবে না। শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপ বা অতিরিক্ত শক্তিপ্রয়োগের মাধ্যমে সাময়িকভাবে টিকে থাকা গেলেও স্থায়ীভাবে রক্ষা পাওয়া যায় না।

তিনি বলেন, এখন ঘরের ভেতর থাকলে খুন, বাইরে থাকলে গুম- কী অসহনীয় পরিবেশের মধ্যে আমরা রয়েছি। তিনি প্রকাশক দীপনের হত্যাকান্ডের প্রসঙ্গ তুলে বলেন, তার বাবা বাংলাদেশের অন্যতম প্রধান শিক্ষাবিদ আবুল কাশেম ফজলুল হক তার সন্তানের বিচার চাননি। কেননা তিনি জানেন, নতুন কোনো জজ মিয়া নাটক সাজিয়ে কাউকে সাজা দেওয়া হবে। দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক রব বলেন, ‘দেশের মানুষের পায়ে হাঁটার পথ নেই, আপনি ফ্লাইওভার বানাচ্ছেন। প্রায় ছয় কোটি মানুষের জীবন চলছে একবেলা কিংবা আধাপেট খেয়ে। সমাজব্যবস্থায় ঘুণ ধরেছে; উপরে চকচক করলেও ভেতরটা কুরেকুরে খেয়ে ফেলেছে পোকা!

দলের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, কেন্দ্রীয় নেতা এমএ গোফরান, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, এমএ মান্নান, অ্যাড. আসাদুজ্জামান হাসান, জহিরুল হাবিব প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..