× Banner
সর্বশেষ
দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা

বলিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছে রণবীর ও আলিয়া প্রেমের গুঞ্জন

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ বলিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের গুঞ্জন। কোন ছবির প্রিমিয়ারে না আসাটাকে অভ্যাসে পরিণত করা রণবীর কাপুরের ‘রাজি’ ছবির প্রিমিয়ারে ছবির কেন্দ্রীয় চরিত্র আলিয়াকে নিয়ে হাজির হওয়া, প্রিমিয়ার শেষে বাসায় পৌঁছে দেয়া, এমনকি কথিত সাবেক গার্লফ্রেন্ড সোনম কাপুরের বিবাহোত্তর সংবর্ধনায় রণবীর-আলিয়া হাজির হয়েছিলেন একসঙ্গে। আর এই টুকরো ঘটনাগুলোই তাঁদের প্রেমের গুঞ্জনের পালে দিচ্ছে জোর হাওয়া।

তবে সব গুঞ্জনে সম্প্রতি জল ঢেলেছেন রণবীর নিজেই। পিঙ্কভিলার বরাত দিয়ে জি নিউজের খবরে প্রকাশ, সাম্প্রতিক একটি সংবাদ সম্মেলনে তাঁদের প্রেমের সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয় রণবীরকে। উত্তরে রণবীর জানান, ‘আমি তাঁর ওপর বয় ক্রাশ খেয়েছি’। আলিয়ার ওপর রণবীরের বয় ক্রাশের মানে দাঁড়াচ্ছে রণবীর আলিয়াকে ছেলেদের মত করেই পছন্দ করেন।

বর্তমানে ‘ড্রাগন’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন দুজন। সম্প্রতি ইসরায়েলে শেষ হয়েছে ছবিটির প্রথম অংশের শুটিং। পরিচালনায় রয়েছেন অয়ন মুখোপাধ্যায়। রণবীর-আলিয়া ছাড়াও ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন ও মৌনী রায়কে। ২০১৯ সালের ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।


এ ক্যটাগরির আরো খবর..