× Banner
সর্বশেষ
অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের আজ শনিবার(৭ মার্চ) দিনের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ব্রুয়ারি (২২ ফাল্গুন) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি

যাদের চোখের প্রেমে পড়ছেন কিশোর থেকে বৃদ্ধ

admin
হালনাগাদ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০১৭

বিনোদন ডেস্ক: তাদের চোখের প্রেমে পড়েছেন কিশোর থেকে বৃদ্ধ অনেকেই। এখানে বয়স কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বলিউডের এই নায়িকারা নিজের চোখের সৌন্দর্যের ব্যাপারে খুবই সচেতন।

চোখের মেকআপ তারা বেশ যত্ন করেই করেন। এ জন্য বিশেষজ্ঞও রাখা আছে তাদের। তারা বেশ ভালো অঙ্কের মাইনে পান। যেমন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের নীল চোখে মজেছেন অনেকেই। ইদানিং তিনি নিজেই চোখের মেকআপ-এ অভিনবত্ব এনেছেন। কালারফুল আই শ্যাডোর সঙ্গে ডার্ক আই লাইনার এবং কাজল ব্যবহার করছেন। শুধু তাই নয়, সত্তর দশকের স্টাইলেও মাঝে মাঝে চোখে খানিকটা কাজল টেনে দিচ্ছেন।

দীপিকাও চোখের মেকাপ নিয়ে এক্সপেরিমেন্ট কম করেননি। আজকাল গ্লিটার আইজেই বেশি দেখা যাচ্ছে তাকে। ডার্ক করে মাসকারা ব্যবহার করার সঙ্গে সঙ্গে গ্রিন বা লাইট ব্লু কালারের গ্লিটার ব্যবহার করছেন তিনি।

প্রিয়াংকার এখন বৃহস্পতি তুঙ্গে। প্রিয়াংকার পছন্দ নুড আই মেকআপ। চোখে কাজল, মাসকারা এবং হালকা করে আই শ্যাডো লাগান তিনি। তার বক্তব্য, নুড আই মেকআপেই নাকি চোখের প্রকৃত সৌন্দর্য বোঝা যায়।

কারিনা কাপুরের স্মোকি আইজ তার খুব পছন্দ। এই মেকআপে তাকে মানায়ও বেশ। একটু খেয়াল করে দেখুন, বডিগার্ড, বজরঙ্গি ভাইজান, অশোকা- এমন অনেক ছবিতে তাকে এমন চোখের সাজে পর্দায় দেখা গেছে। আর তাই দেখে দর্শক পাগল!


এ ক্যটাগরির আরো খবর..