× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

তিন তালাক: ‘হুমকি’ দিচ্ছে শ্বশুরবাড়ির লোকজন

admin
হালনাগাদ: রবিবার, ২৭ আগস্ট, ২০১৭

প্রতিবেশী ডেস্কঃ তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে ক্রমাগত হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করলেন অন্যতম মামলাকারী হাওড়ার পিলখানার বাসিন্দা ইশরত জাহান। এই নিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে নিরাপত্তা চেয়েছেন।

গত মঙ্গলবার, এক ঐতিহাসিক রায়ে তাৎক্ষণিক তিন তালাককে অবৈধ ও অসাংবিধানিক বলে ঘোষণা করে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। ইশরতের অভিযোগ, রায় বের হওয়ার পর থেকেই তাঁকে ও তাঁর সন্তানদের হুমকি পেতে হচ্ছে।

আইনজীবী নাজিয়া এলাহি খান মারফৎ ইশরত জানান, তাঁর শ্বশুরবাড়ির লোকজন ও কয়েকজন প্রতিবেশী তাঁর বিরুদ্ধে সম্প্রদায়ের স্বার্থের বিরুদ্ধে যাওয়ার অভিযোগ তুলছেন। ইশরত আরও জানান, তাঁকে ও তাঁর সন্তানদের প্রায়ই অকথ্য গালিগালাজ শুনতে হচ্ছে। এমনকী, হুমকিও দেওয়া হচ্ছে।

এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন ইশরত। চিঠিতে মুখ্যমন্ত্রীর কাছে নিজের ও সন্তানদের জন্য নিরাপত্তা চেয়ে অনুরোধ করেছেন ইশরত। বলেন, আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আমার ও আমার সন্তানদের জন্য নিরাপত্তা চেয়েছি। চিঠির প্রতিলিপি হাওড়া পুলিশ কমিশনারেট ও স্থানীয় গোলাবাড়ি থানায় পাঠানো হয়েছে।

শীর্ষ আদালতের রায়ের পর ইশরত ভেবেছিলেন, এবার হয়ত তাঁর সুদিন ফিরবে। কিন্তু, রায় বের হওয়ার পর থেকেই তাঁর কপালে শুধুই গঞ্জনা ও খোঁটা শুনতে হচ্ছে। তিনি বলেন, আমাকে খারাপ মানুষ হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে। তাঁর প্রশ্ন, কেউ নিজের অধিকার নিয়ে কথা বললেই খারাপ হয়ে যাবে কেন?


এ ক্যটাগরির আরো খবর..