× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

স্পেনের বার্সেলোনায় হামলা, দায় স্বীকার আই এস

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ
স্পেনের বার্সেলোনায় হামলা হতে পারে বলে দুই মাস আগেই কাতালান কর্তৃপক্ষকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। কেবল তাই নয়, জুলাইয়ের শেষের দিকে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসও স্পেনে হামলা হবে বলে হুঁশিয়ার করেছিল। স্পেনভিত্তিক সংবাদপত্র এল পেরিওডিকোর বরাত দিয়ে বিবিসি খবরটি জানিয়েছে।

বার্সেলোনার হামলায় হতাহতদের উদ্ধার করা হচ্ছে
প্রতিবেদনে বলা হয়, হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে নির্দিষ্ট করে বার্সেলোনার রামব্লাস শহরের নাম উল্লেখ করেছিল সিআইএ। বলা হয়েছিল প্যারিস, লন্ডন এবং বার্লিনের মতো ইউরোপীয় শহরগুলোতে হামলার পর রাম্বলাসও হামলার নিশ্চিত লক্ষ্যবস্তু হয়ে পড়েছে। আর জুলাই মাসের শেষের দিকে আইএস এর পক্ষ থেকে করা একটি টুইটে বলা হয়, স্পেনে একটি হামলা অনিবার্য। এরইমধ্যে সংগঠনটি বৃহস্পতিবার (১৭ আগস্ট) বার্সেলোনার হামলার দায় স্বীকার করেছে।

সংগঠনটির কথিত বার্তা সংস্থা ‘আমাক’ এ প্রকাশিত এক বিবৃতিতে আইএস দাবি করেছে, তাদের সৈনিকরা এ হামলা চালিয়েছে। ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইরত মার্কিন নেতৃত্বাধীন জোটভুক্ত দেশগুলোর ওপর প্রতিশোধ নেওয়ার আহ্বানে সাড়া দিয়ে এ ‘অপারেশন’ চালানো হয়েছে বলে দাবি করেছে জঙ্গিগোষ্ঠীটি। তবে তাদের দাবির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

স্পেনের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বার্সেলোনার লাস রামব্লাসে পথচারীদের ভিড়ে ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনায় ১৩জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ১০০ জন। এরপর স্থানীয় সময় মধ্যরাতের দিকে ক্যামব্রিলসের কাছে আরেকটি হামলার প্রচেষ্টা হলে পাঁচ সন্দেহভাজনকে হত্যার মধ্য দিয়ে তা ঠেকিয়ে দেওয়ার দাবি করে পুলিশ। ওই ঘটনায় সাতজন (ছয় পথচারী ও এক পুলিশ) আহত হয়। এই দুই হামলার আগে বৃহস্পতিবার সকালে আলকানার এলাকার একটি বাড়িতে বিস্ফোরণ হয়। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এটিকে প্রথমে দুর্ঘটনা বলে মনে করা হলেও এখন পুলিশ ধারণা করছে তিনটি ঘটনার সংযোগ রয়েছে।

কাতালান পুলিশ এবং আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম ফর্ন জানিয়েছেন তদন্তকারীরা লাস রামব্লাস, ক্যামব্রিলস এবং এর আগে আলকানার বিস্ফোরণের ঘটনার মধ্যে সংযোগ থাকার ব্যাপারে ধারণা করছে এবং সেই অনুযায়ী কাজ চলছে।

এরইমধ্যে ক্যামব্রিলসের হামলাকেও সন্ত্রাসবাদী হামলা হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের এক মুখপাত্র বলেন, ‘সন্দেহভাজন সন্ত্রাসীরা একটি অডি এ থ্রি গাড়িতে বসা ছিল এবং পথচারীদের ওপর গাড়িটি উঠিয়ে দেওয়ার চেষ্টা করছিল। পরে টহলদার পুলিশ সেখানে উপস্থিত হয় এবং সন্দেহভাজনদের গুলি করে হত্যা করে।’

পুলিশ জানায়,হামলাকারীদের কেউ কেউ বিস্ফোরক বেল্টের মতো কিছু একটা পরা ছিলেন। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হলেও তাদের মধ্যে বার্সেলোনার হামলাকারী সেই গাড়িচালক নেই। তাকে এখনও খুঁজে বেড়াচ্ছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..