শার্শায় সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত

মোঃমাসুদুর রহমান শেখ শার্শা বেনাপোল প্রতিনিধিঃ,বেনাপোল: জাস্টিস ফর অল যশোর জেলার সৌজন্যে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে জেলা ও উপজেলা লিগ্যাল এইড কমিটি যশোর এবং রুপান্তরের যৌথ আয়োজনে শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়। উলাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হকের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর যুগ্ম জেলা ও দায়রা জজ মো: জামাল হোসেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা জাস্টিস ফর অল’র প্রকল্প সম্বয়কারী খন্দকার  জিলানী হোসেন। ন্যাশনাল সেন্টার ফর স্টেট কোর্টসের বাস্তবায়ন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন রুপান্তরের শার্শা উপজেলা সুপারভাইজার আশরাফুল হক প্রমূখ।

ইউএসএআইডি’র জাস্টিস ফর অল প্রোগ্রামের অর্থায়নে রুপান্তরের গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সকল ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।