ভারী বর্ষনে বেনাপোলে হাজার হাজার একর ফসলী জমি পানির নীচে প্লাবিত

মোঃ মাসুদুর রহমান শেখ,শার্শা বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের শিকড়ি মালিপোতা মাঠে হাজার হাজার একর জমির ধান  এখন পানির নীচে। টানা বর্ষনে এলাকায় ফসলের মাঠ প্লাবিত হয়ে কৃষকের মাথায় হাত উঠেছে।

বন্দরনগরী বেনাপোল সহ শার্শা উপজেলা এলকায় অবিরাম আকাশ বন্যায় প্লাবিত হয়েছে হাজার হাজার একর জমি। এভাবে বৃষ্টি হলে আরো  উচু এলাকার জমি প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে বলে এলাকবাসী জানান। স্থানীয় লোকজন জানায় ভারী একটানা বর্ষনের ফলে মাঠ ঘাট প্লাবিত হয়ে বাড়িতে  ও পানি ঢুকে পড়তে পারে। সব থেকে বেশী আশঙ্কা প্রকাশ করছে এ ভাবে বর্ষা হলে ভারত থেকে উজানের পানি ঢুকে পড়লে শার্শা উপজেলার কয়েকটি বিলের ফসলী জমি বিনষ্ট হতে পারে।

শিকড়ি মালিপোতা গ্রামের কৃষক মামুন জানান, মালিপোতা মাঠ হাজার হাজার জমি আকাশবন্যায় প্লাবিত হয়েফসলী জমির ধান নষ্ট হয়ে যেতে বসেছে। তিনি আারো জানান এভাবে যদি আর ও দুই একদিন বৃষ্টি হয় তাহলে জমির ফসল তো নষ্ট হবে তারপর ঘরের ভিতর পানি ঢুকে যেতে পারে।

ভারত সীমান্তলগ্ন গ্রাম গাতিপাড়া, দৌলতপুর পুটখালি বারোপোতা এলাকায় পানি থৈ থৈ করছে। যে কোন সময় ভারতের উজানের পানি চাপ দিলে এলাকায় বড় আকারের বন্য হতে পারে।

উত্তর বেনাপোল এর বাহাদুরপুর, বলিপোতা ধান্যখোলা শিকারপুর মাঠ ও পানিতে থৈ থৈ করছে । এসব গ্রাম ও ভারত সীমান্ত সংলগ্ন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।