× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী

মধুখালী শিক্ষা কর্মকর্তার পূজা পরিদর্শন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬

মধুখালী প্রতিনিধি: মধুখালী উপজেলায় আড়পাড়া ইউনিয়নের মধ্যে বর্ষবরণ উপলক্ষে উৎসব মুখর পরিবেশে সুশৃংখল ও সুন্দরভাবে শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে।

সোম ও মঙ্গলবার বিকালে মধুখালী উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আউয়াল হোসেন (আকন) আড়পাড়া ইউনিয়নের সকল পূজা মন্ডবে শারদীয় দূর্গা পুজা উপলক্ষ্যে পরিদর্শন করেন। এ সময় সঙ্গে ছিলেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান (বাবু), আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল।

আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ রউফ মৃধাসহ ইউনিয়নের সকল নেতাকর্মীবৃন্দ। সবশেষে সহকারী মাধ্যমিক অফিসার মোঃ আউয়াল হোসেন (আকন) সকল হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে করে বলেন আপনাদের কোন সমস্যা নেই। আপনারা সবাই উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গা পুজা করে যান এবং বলেন আপনাদের পূজা পালনে কোন সমস্যা হলে আমাদের জানাবেন। আমরা প্রশাসনকে বলে তাৎক্ষনিক শত্রুর মোকাবেলা করবো।

অবশেষে আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান (বাবু), তার সকল নেতাকর্মীদের নিয়ে মটর সাইকেল বহর দিয়ে আড়পাড়া ইউনিয়নের সকল পূজা মন্ডব পরিদর্শন করেন এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।


এ ক্যটাগরির আরো খবর..