তিস্তা নদী ব্যবস্থাপনায় ১২ হাজার কোটি টাকার প্রকল্পের চুক্তি ডিসেম্বরের মধ্যে  -পরিবেশ উপদেষ্টা

তিস্তা নদী ব্যবস্থাপনায় ১২ হাজার কোটি টাকার প্রকল্পের চুক্তি ডিসেম্বরের মধ্যে  -পরিবেশ উপদেষ্টা

তিস্তা নদী ব্যবস্থাপনায় ১২ হাজার কোটি টাকার প্রকল্পের চুক্তি ডিসেম্বরের মধ্যে   –পরিবেশ উপদেষ্টা

রংপুর, ১ শ্রাবণ (১৬ জুলাই):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তিস্তা নদী ব্যবস্থাপনায় ১২ হাজার কোটি টাকার প্রকল্পের চুক্তি ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে। জলাবদ্ধতা নিরসনে শ্যামাসুন্দরী খাল পুনঃখননসহ নানা প্রকল্প চলমান। এছাড়া, রংপুরে একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজ ‘জুলাই শহিদ দিবস ২০২৫’ এবং শহিদ আবু সাঈদের প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, শহিদ আবু সাঈদ ও তাঁর সহযোদ্ধারা যে আদর্শে জীবন দিয়েছেন, তা কেবল স্মরণীয় নয় আমাদের প্রতিদিনের প্রেরণা। তরুণ প্রজন্ম যেন মানবিকতা, সাহস ও ন্যায়ের পথে দেশের কল্যাণে আত্মনিয়োগ করে-এটি আমাদের প্রত্যাশা। আবু সাঈদ ভয়ের মুখে দাঁড়িয়ে সাহস দেখিয়েছিলেন। তাঁর মৃত্যু ছিল এক বিপ্লবের সূচনা, যা আমাদের মনে করিয়ে দেয়—পরিবর্তনের জন্য শুধু প্রতিবাদ নয়, প্রয়োজন সামাজিক প্রতিরোধ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শহিদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, ইউজিসি’র চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলীসহ শিক্ষক, শিক্ষার্থী ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ।

এর আগে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অন্যান্য অতিথিদের সঙ্গে শহিদ আবু সাঈদ তোরণ ও জাদুঘর, স্ট্রিট মেমোরি স্ট্যাম্প এবং স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।