× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

শার্শা প্রতিনিধি

যশোরের শার্শায় পরিত্যক্ত দেশীয় দু’টি পাইপগান উদ্ধার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
পাইপগান উদ্ধার

যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় ধান ক্ষেত থেকে দেশীয় তৈরি দু’টি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(১৫ এপ্রিল) সকালের দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর  কলোনী তালতলা মাঠের ধানের ক্ষেত থেকে এ পাইপগান দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বাগআঁচড়া ইউনিয়নের অন্তর্গত বসতপুর কলোনী তালতলা নামক স্থানে ওই গ্রামের জহির উদ্দীনের ছেলে কৃষক আজিজুর রহমান (৩০) এর জমির ধান কাটছিলেন। এসময় ঐ ধান ক্ষেতে পরিত্যাক্ত অবস্থায় দুইটি পাইপ গান পড়ে থাকতে টের পান।পরে তিনি বিষয়টি পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশের একটি টিম গিয়ে দেশীয় তৈরি দুইটি পাইপগান যাহার  কাঠের বাটসহ লম্বা ২ ফুট এবং অপর একটি দুই খন্ডে বিভক্ত কাঠের বাটসহ লম্বা ২ ফুট ২ ইঞ্চি পরিত্যক্ত অবস্থায় জব্দ করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,অস্ত্র দুটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..