× Banner
সর্বশেষ
চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে – সড়কমন্ত্রী মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

(ফরিদপুর) প্রতিনিধি:

২০২৪ সালের জুলাই – আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে

Kishori
হালনাগাদ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
bd

২০২৪ সালের জুলাই – আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ফরিদপুরের সালথায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত ডা. প্রীতম দাস,  সালথা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলীমুজ্জামান, ফরিদপুর  রাজেন্দ্র কলেজের ছাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা সৈয়দ আব্দুল বাপ্পী প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মরণ সভার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্মরণ সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..